সময় কলকাতা ডেস্ক: দীর্ঘ দাবদাহ শেষে বৃষ্টিতে ভিজছে শহর । বর্ষার মরশুমে খিচুড়ি ছাড়া যেন অন্য কিছু ভাবায় যায় না। তাই এমন বৃষ্টিমুখর সুন্দর দিনে বানিয়ে ফেলুন চিংড়ি খিচুড়ি। দেখে নিন রেসিপি।
উপকরণ
চাল
মুগডাল
ছোট চিংড়ি
জিরে
পেঁয়াজ বাটা
আদা বাটা
কাঁচা বাদাম
রসুন বাটা
গরম মশলা
কাঁচা মরিচ বাটা
লবণ স্বাদমত
শুকনো মরিচের গুঁড়ো
ঘি

পদ্ধতি:
মুগডাল ও চাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার চাল ও ডাল মিশিয়ে দিতে হবে। চাল, মশলা কিছুক্ষণ রান্না করে গরম জল মেশাতে হবে। সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। অর্ধেক সেদ্ধ হতেই চিংড়িগুলো দিয়ে জল শুকিয়ে এলে দমে বসিয়ে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন চিংড়ির খিচুড়ি। পুদিনা পাতা বা বিলেতি ধনেপাতা উপরে ছড়িয়ে দিতে পারেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার