Home » ফের করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

ফের করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

সময় কলকাতা ডেস্কঃ ফের করোনা আক্রান্ত সনিয়া গান্ধী। শনিবার টুইট করে একথা জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এদিন, জয়রাম টুইটে লিখেছেন, আপাতত আইসোলেশনে রয়েছেন সভানেত্রী সনিয়া গান্ধী। তবে তার অবস্থা স্থিতিশীল। এর আগে গত ২ জুন মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী। তখন চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

উল্লেখ্য,পঁচাত্তর বছর বয়সী সনিয়া এমনিতেই অসুস্থ। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। কার্যত সে কারণেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে দল।

সম্প্রতি, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধীকে তলব করেছিল ইডি। করোনায় আক্রান্ত হওয়ার জেরে প্রথমে নির্ধারিত দিনে হাজির হতে না পারলেও সুস্থ হওয়ার পরে বার তিনেক ইডি-র দীর্ঘ জেরার মুখোমুখি হন প্রবীণ কংগ্রেস নেত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগে মারণ ভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার করোনার কবলে কংগ্রেস নেত্রী।

About Post Author