Home » রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে কেন?

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে কেন?

সময় কলকাতা ডেস্কঃ ইউরিক অ্যাসিড। রক্তে এটি বাড়ার কারণে হতে পারে মারাত্মক সমস্যা। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে।

ইউরিক অ্যাসিডের মাত্রা কেন বাড়ে

১। বংশগত কারণে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে।
২। অতিরিক্ত ওজন বাড়ার কারণে বাড়তে পারে ইউরিক অ্যাসিড।
৩। মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করলে রক্তে বাড়তে পারে ইউরিক অ্যাসিড।
৪। পিউরিনযুক্ত খাবার যেমন লাল মাংসের মেটে, ইস্টের তৈরি খাবার, পালং শাক, মাশরুম, ওটমিল, ফুলকপি, মুসুর ডাল, মটরশুঁটি ইত্যাদি খেলে বাড়তে পারে ইউরিক অ্যাসিড।
৫। প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয় পান করলেও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে।
৬। এছাড়া লিভার যদি পর্যাপ্ত ইউরিক অ্যাসিড না তৈরি করতে পারে কিংবা কিডনি যদি ইউরিক অ্যাসিড না বের করতে পারে সেটাও এ জটিলতার অন্যতম কারণ।

কীভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কিনা!

১। গাঁটে ব্যথা হতে পারে। এক্ষেত্রে পায়ের বুড়ো আঙুল, হাঁটু, পায়ের পাতা, কবজি, হাতের গাঁটে অসহ্য ব্যথা হয়। সাধারণত এই ব্যথা ৫-১০ দিন একটানা চলে।
২। ঘন ঘন জ্বর আসতে পারে।
৩। শরীরে অস্বাভাবিক ঘাম হয়।
৪। পেট এবং কোমরে খুব ব্যথা হয়।
৫। কখনো কখনো সারা শরীরে কাঁপুনি দেখা দেয়।
৬। কিডনির সমস্যা হতে পারে।
৭। পিঠে ব্যথা করতে পারে।
৮। প্রস্রাব করার সময় সমস্যা হতে পারে।

About Post Author