Home » ইউরিক অ্যাসিড! কি খাবেন, কি খাবেন না, রইল পরামর্শ

ইউরিক অ্যাসিড! কি খাবেন, কি খাবেন না, রইল পরামর্শ

সময় কলকাতা ডেস্কঃ ইউরিক অ্যাসিড। রক্তে এটি বাড়ার কারণে হতে পারে মারাত্মক সমস্যা। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে।

যা খাবেন, যা খাবেন না
১। পিউরিনযুক্ত খাবার কম খান।
২। দুধের তৈরি খাবার খুব উপকারী।
৩। ডিম খেতে পারেন।
৪। প্রচুর জল এবং তরল খাবার খাবেন। ফলের রস, হারবাল চা খুব উপকারী।
৫। আপেল, কলা, আনারস, লেবু ইত্যাদি ফল খাবেন।
৬। ভিটামিন সি যুক্ত খাবার এবং সয়াবিন খেতে পারেন।
৭। লাল মাংস এবং সামুদ্রিক মাছ ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। তাই এগুলো এড়িয়ে চলুন।
৮। ফুলকপি, মটরশুঁটি, মাশরুম, মসুর ডাল, অ্যাসপারাগাস, পালংশাকে ইউরিক অ্যাসিড থাকে। এসব খাবার বর্জন করুন।
৯। অ্যালকোহল বর্জন করুন।


পরামর্শ
১। শরীরের ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
২। স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলুন।
৩। নিয়মিত হাঁটা প্রয়োজন।
৪। যে কোনো কায়িক পরিশ্রমের পর বেশি করে জল পান করবেন।
৫। ৩ মাস পর পর লিপিড প্রোফাইল চেক করুন। কারণ যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাদের হাই কোলেস্টেরলের প্রবণতা থাকে।
৬। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসা চলাকালে কোনো অবস্থাতেই ওষুধ বাদ দেওয়া যাবে না।

About Post Author