সময় কলকাতা ডেস্কঃ ইডির জালে জড়িয়ে পড়ছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সূত্রের খবর,২১৫ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েক মাস ধরেই একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। জানা গিয়েছে, জুন মাসের শেষের দিকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একযোগে জ্যাকলিন ২১৫ কোটি টাকা আদায় করেন বলেই অভিযোগ।

সূত্রের খবর,দিল্লির এক ব্যবসায়ীর কাছে থেকে ২১৫ কোটি টাকা আদায় করেন কনম্যান সুকেশ চন্দ্রশশেখর। দিল্লির ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের প্রসঙ্গেই সুকেশের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিনের।
ইডির দাবি, জ্যাকলিন এবং সুকেশ এই তোলাবাজির টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
এমনকী সুকেশের থেকে অনেক বার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত বছরই অফ ক্যামেরায় শিরোনামে উঠে এসেছিল জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সম্প্রতি জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। যদিও সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছিল চন্দ্রশেখর। জানা গিয়েছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয় জ্যাকলিন ও চন্দ্রশেখরের।

প্রসঙ্গত,সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ৩২টি মামলা দায়ের করেছে পুলিশ সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে বলেই জানা গিয়েছে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী