Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২২৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮১৫ – কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।
১৯০১ – বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।
১৯১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।
১৯৪৭ – ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৬১ – উইলিয়াম কেরি,ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২০ – নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ সুনীলকুমার মুখোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯৩২ – বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৯ – মদন লাল ধিংড়া, ভারতের অগ্নিযুগের বিপ্লবীর আজকের দিনে ফাঁসি হয়।
১৯৪৯ – ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮৪ -আচার্য চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এদিন প্রয়াত হন।
২০০৪ – বিশিষ্ট ইতিহাসবিদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাইসাধন বসু আজকের দিনে প্রয়াত হন।
২০২০ – পণ্ডিত যশরাজ,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর প্রয়াণ দিবস আজ।

About Post Author