সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫৭ – কলকাতার পুরোনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।
১৯৩৯ – আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর বিধানচন্দ্র রায় প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে কলকাতায় সুভাষচন্দ্র বসু পরিকল্পিত মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৩ – আশরাফ আলী থানভী, ভারত উপমহাদেশ দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০০ – প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক সুশোভন সরকার-এর জন্মদিন আজ।
১৯০৯ – হাজারী প্রসাদ দ্বিবেদী ভারতের হিন্দি সাহিত্যের খ্যাতনামা ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক এদিন জন্মান।
১৯১৮ – শঙ্কর দয়াল শর্মা, ভারতের নবম রাষ্ট্রপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৫ – প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জহির রায়হান-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৩ – মৌলভি তমিজউদ্দিন খান, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৩ – বাংলা গণনাট্য আন্দোলনের সময়কার বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার উৎপল দত্তের প্রয়াণ দিবস আজ।
২০১২ – টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি