সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবন সহ দিল্লির ২০টির বেশি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর দিল্লির আবগারি নীতি নিয়ে অনিয়মের অভিযোগে এই তল্লাশি অভিযান।

তল্লাশি চলাকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন, ‘সিবিআইকে স্বাগত, তদন্তকারী সংস্থাকে সাহায্য করবো, তবে কিছুই পাবে না।’ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘এটি দুর্ভাগ্যজনক, যে দেশে যারা ভাল কাজ করবে তাদের এভাবে হয়রানি করা হয়”।
প্রসঙ্গত জুলাই মাসের শেষে দিল্লির তৎকালীন শিক্ষামন্ত্রী সত্যেন্দ্র জৈনকে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। ৪.৮১ কোটি টাকার আয়ের সঙ্গে সংহতিবিহীন সম্পত্তির হদিস পেয়েছিল সিবিআই। আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী সেই সময় অভিযোগ করেছিলেন “সিবিআই বিজেপির একটি শাখা সংগঠন”এবং বিরোধীদের বিরুদ্ধে এর অপব্যবহার করা হচ্ছে। তৎকালীন সময়ে সত্যেন্দ্র জৈনের পাশে দাঁড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।এবারও মনীষ সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, একটি টুইটে তিনি জানিয়েছেন সিবিআইকে স্বাগত, কিছুই তারা পাবে না। আগেও তারা তদন্ত করেছে, কিছু পায়নি এবারও কিছু পাবে না।

সত্যেন্দ্র জৈনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেয় মণীশ সিসোদিয়া। সম্প্রতি আমেরিকার এক বিখ্যাত দৈনিক পত্রিকা মণীশ সিসোদিয়াকে দেশের সেরা শিক্ষামন্ত্রীর তকমা দিয়েছে। তারপরেই মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনৈতিক মহল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর