সময় কলকাতা ডেস্ক: জন্মাষ্টমীতে গোপালকে তালের বড়া না দিলে হয়! বাজারে পাওয়া যাচ্ছে পাকা তাল। তালের মিষ্টি স্বাদ ও গন্ধ ভালোবাসেন ছোট্ট গোপাল। তাই মন ভরে গোপালকে খাওয়ান তালের বড়া। দেখে নিন রেসিপি,
তালের বড়া তৈরির উপকরণ
• তালের রস- ২ কাপ
• নারকেল কোড়ানো- ৪ টাবিল চামচ
• চালের গুঁড়ো- ৩ কাপ
• বেকিং পাওডার- ১/২ চা চামচ
• গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ
• জল- পরিমাণমতো
• লবণ- পরিমাণমতো
• চিনি- ৪ চা চামচ
• তেল- ভাজার জন্য
পদ্ধতি

প্রথমে একটি পাত্রে তালের রস নিয়ে তাতে একে একে নারিকেল কোড়ানো, চালের গুঁড়ো (পরিবর্তে আপনি সুজি ও ব্যবহার করতে পারেন), গুঁড়ো দুধ, বেকিং পাউডার, লবণ, চিনি, এবং জল দিয়ে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিন।
মাখানো উপকরণগুলো এ বার আধাঘণ্টা রেখে দিন। একটি প্যানে তেল গরম করে তাতে মাখানো তাল বড়ার আকারে দিয়ে লাল লাল করে ভেজে নিন। তারপর ঠাকুরের ভোগে দিন মজাদার তালের বড়া।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার