সময় কলকাতা ডেস্ক: বৃষ্টির দিনে সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন মুখরোচক ইলিশ মাছের কাবাব। আর উপভোগ করুন বৃষ্টিমুখর সন্ধ্যা।
উপকরণ
গোটা একটি ইলিশ মাছ
পেঁয়াজ কুচি,
দুই টুকরা পাউরুটি,
টোস্ট বিস্কিটের গুঁড়ো,
ধনেপাতা কুচি,
কাঁচামরিচ,
ডিম ২টা,
লবণ
হলুদ
পদ্ধতি
প্রথমে ইলিশ মাছটি সেদ্ধ করে নিন। এমনভাবে জলে সেদ্ধ করুন যাতে জলও শুকিয়ে যায় এবং মাছটাও সেদ্ধ হয়। মাছের মাথা, লেজের অংশ ও পাখনাগুলো কেটে নিন।
এবার মাছের পেটের ভেতরটা পরিষ্কার করে মাছের কাঁটা বেছে নিতে হবে। এরপর পাউরুটির টুকরো, কাঁচা ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, নুন, হলুদ দিয়ে মাছটিকে ভর্তা বানিয়ে ফেলুন।
এরপর জলে ভিজিয়ে নিয়ে সেই জল আবার নিংড়ে ফেলে দিতে হবে। এরপর টোস্ট বিস্কিটের গুঁড়ো সেই মাখানো অংশে ছড়িয়ে দিন। একটি ট্রেতে বাটার অয়েল মাখিয়ে নিন। এরপর মাখানো মাছের কিমা দিয়ে মাছের আকৃতি তৈরি করে নিন। এরপর মাইক্রোওভেনে ২০ মিনিটের জন্য রেখে দিলেই হয়ে যাবে ইলিশ কাবাব।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার