সময় কলকাতা ডেস্ক :দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবুয়ে কে ৫ উইকেটে হারাল ভারত।এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ের মাটিতে একদিবসীয় সিরিজ জিতে নিল ভারত। ভারতীয় বোলারদের দাপটে জিম্বাবুয়ের ইনিংস ১৬১ রানে শেষ হয়। শ্যান উইলিয়ামস ৪২ বলে ৪২ রান করেন।ভারতের হয়ে তিনটি উইকেট নিয়ে সফলতম বোলার ছিলেন শারদুল ঠাকুর। সিরাজ একটি উইকেট পেলেও আট ওভারের স্পেলে মাত্র ১৬ রান দেন। পাল্টা ব্যাট করতে নেমে দ্রুত ফেরেন রাহুল। প্রথম একদিনের ম্যাচের দুই সফল ব্যাটসম্যান ধাওয়ান ও শুভমান ভালো শুরু করেও এদিন বড় ইনিংস খেলার আগে আউট হয়ে যান । তবে সঞ্জু স্যামসন চাপ বাড়তে দেন নি। ৪৩ অপরাজিত করে ভারতকে জিতিয়ে ফেরা সঞ্জু স্যামসনই ম্যাচের সেরা নির্বাচিত হন।।
ভারত জিতল ৫ উইকেটে


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার