সময় কলকাতা ডেস্ক :
গ্রন্থ সমালোচনা : ইন্ডিয়াজ ভ্যাকসিন গ্রোথ স্টোরি— ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী
লেখক : সজ্জন কুমার যাদব
পুস্তক জানায়, জ্ঞানের যোগান দেয়। তথাপি করোনা কালে ভারতের চিকিৎসাক্ষেত্রে নেওয়া আন্তর্জাতিক অবদানের কথা বলে এমন বই বিরল । হালে এমনই একটি বই লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের অতিরিক্ত সচিব সজ্জন কুমার যাদব।

বিশ্বের ভ্যাকসিন ডোসের ৬২ শতাংশ ভারতে উৎপাদিত হয়। ফলে বর্তমানে বিশ্বের তিনজন শিশুর গড়ে প্রায় দুজন শিশু ভারতে তৈরি টিকা নিয়েছে। গো বসন্তের টিকা আসত বিদেশ থেকে আর ভারত এখন টিকা উৎপাদনে বিশ্বে শীর্ষে। প্রতিটি টিকা তৈরির নেপথ্যে যে কাহিনী থাকে তা সবার জানা উচিত।করোনা কালের বিশ্বের আশা ছিল ভারত আর ভারত বিশ্ববাসীর আশা পূর্ণ করেছে। করোনাকালে প্রতিষেধক প্রস্তুত করতে ৯০০ কোটির বেশি টাকা খরচ করেছে ভারত। অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের অতিরিক্ত সচিব সজ্জন কুমার যাদব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থমন্ত্রক করোনা টিকা তৈরির ক্ষেত্রে সহযোগী ভূমিকা নিয়েছে।”ইন্ডিয়াজ ভ্যাকসিন গ্রোথ স্টোরি— ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী গ্রন্থটির সম্প্রতি অনুষ্ঠানিক প্রকাশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের