সময় কলকাতা ডেস্ক: তাল দিয়ে বানানো নানা ধরনের রেসিপি আমরা বাড়িতে রান্না করেই থাকি তবে এবারে একটু আলাদা রেসিপি ট্রাই করা যাক। তালের মালপোয়া খেয়েছেন ? না হলে ট্রাই করে দেখুন। রইল রেসিপি
উপকরণ
পরিমাণমতো ময়দা,
চিনি,
সুজি,
এলাচের গুঁড়ো,
দুধ,
তাল
পদ্ধতি
প্রথমেই তাল থেকে কাথ বের করে নিন।এরপর একটি পাত্রে দুধ ভাল করে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে গেলে নামিয়ে রাখুন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, সুজি এবং এলাচগুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ওভেন থেকে দুধ নামিয়ে তাতে ময়দা, চিনি, সুজির মিশ্রণ দিয়ে দিন। এবার বড়চামচ দিয়ে সেই মিশ্রণ ভাল করে নাড়িয়ে তালের কাথ দিয়ে আবারও ভাল করে ফেটিয়ে নিন।
এবার কড়াইতে গরম জলের মধ্যে চিনি দিয়ে রস তৈরি করুন। অন্য একটি কড়াইতে তেল দিয়ে গরম করুন। ময়দা, সুজি, চিনি, দুধ আর তালের ঘন করে রাখা মিশ্রণ একটি হাতায় করে মালপোয়া লাল লাল করে ভেজে নিন। এরপর চিনির রসের মধ্যে দিয়ে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ চিনির রসের মধ্যে ডুবে থাকার পর পরিবেশন করুন তালের মালপোয়া।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার