Home » জেনে নিন জোয়ানের গুণাগুণ

জেনে নিন জোয়ানের গুণাগুণ

সময় কলকাতা ডেস্কঃ জোয়ান খেলে হজমশক্তি বাড়ে,একথা কমবেশি আমাদের সবারই জানা। জোয়ান খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি খেলে শারীরিক বিভিন্ন সমস্যাও দূর হয়। ত্বক-চুলের যত্ন থেকে শুরু করে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি, পেটে ব্যাথার প্রকোপ কমায় জোয়ান। জেনে নিন জোয়ানের কিছু স্বাস্থ্য গুণাগুণ:

ওজন হ্রাস

ওজন কমাতেও জোয়ান বেশ কার্যকরী উপাদান। শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় জোয়ান। যা ওজন কমাতে সাহায্য করে। এক্ষেত্রে রাতে এক গ্লাস জলে জোয়ান ভিজিয়ে রেখে, পরদিন সকালে ওই জল পান করে নিন। জোয়ান ফাইভার সমৃদ্ধ হওয়ায় তা ওজন কমাতেও খুব সাহায্য করে।

ঘুম ভালো হয় জোয়ান খেলে
নিয়মিত ঘুমের সমস্যার কারণে মানুষের শরীরে নানান গুরুতর রোগের বাসা বাঁধে। এক্ষেত্রে আপনি যদি রাতে শোয়ার আগে একটুখানি জোয়ান মুখে দিতে পারেন, তবে ঘুম ভাল হবে। তাই দ্রুত ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ান খান।

ঠান্ডার সমস্যা কমে
জোয়ানে থাকা অ্যান্টি অক্সিডেন্টের প্রভাবে ঠান্ডার সমস্যা কমে। বুকে জমা শ্লেষ্মা কাটাতে জোয়ানের জল খুবই উপকারী। এছাড়াও গলায় ব্যথা হলে জোয়ান ও লবণ মেশানো গরম জলের ভাপ নিলে তা দ্রুত কমে।

ব্যথা কমায়
জোয়ানে থিমল তেল রয়েছে। তাই যে কোনো ব্যথা কমাতে জোয়ান দারুন কার্যকরী। আয়ুর্বেদ শাস্ত্রে জোয়ানের তেল বেশ গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আর্থ্রাইটিস বা গাঁটে ব্যথাও দূর করে জোয়ান।

ইউরিক অ্যাসিড কমায় জোয়ান

বেশি মাত্রায় জোয়ানের বীজ খেলে,  খাদ্যগুণ ইউরিক অ্যাসিডকে ধারে কাছে ঘেঁষতে দেবে না – বলছেন বিশেষজ্ঞরা।।

About Post Author