Home » উদ্ধার এক চিকিৎসকের ঝুলন্ত দেহ

উদ্ধার এক চিকিৎসকের ঝুলন্ত দেহ

সময় কলকাতা ডেস্কঃ  ঘর থেকে উদ্ধার এক চিকিৎসকের ঝুলন্ত দেহ। হরিদেবপুর থানার অন্তর্গত ডায়মন্ড সিটি সাউথের তিন নম্বর টাওয়ারের ঘটনা। জানা গিয়েছে, চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায়। কোঠারি হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি।

পরিবার সূত্রে খবর, হরিদেবপুর অঞ্চলে বাবা-মায়ের সঙ্গে থাকতেন দেবিকা। কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেবিকা চট্টোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যদিও, সুইসাইড নোটে কাউকে মৃত্যুর জন্য দায়ী করেননি তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই এমন সিদ্ধান্ত দেবিকার। ঘটনার তদন্তে হরিদেবপুর থানার পুলিশ।

About Post Author