Home » কেএলও সম্পাদক কৈলাশ কোচের আত্মসমর্পন

কেএলও সম্পাদক কৈলাশ কোচের আত্মসমর্পন

সময় কলকাতা ডেস্ক : কেএলও জঙ্গী সংগঠনের সাধারণ সম্পাদক কৈলাশ কোচ আত্মসমর্পন করলেন। কলকাতায় এসে পুলিশের কাছে তিনি সস্ত্রীক আত্মসমর্পন করেন।মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পন করেছেন বলে জানিয়েছেন কৈলাশ কোচ।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পরে কৈলাশ কোচের আত্মসমর্পন অত্যন্ত ইঙ্গিতবাহী। জীবন সিংয়ের পরে দলে সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত কৈলাশ কোচ জানিয়েছেন, দলের অন্য সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাঁরাও আত্মসমর্পন করে জীবনের মূল স্রোতে ফিরবেন। রাজ্য সরকারের কেএলও দের জন্য নীতির সাধুবাদ ও জঙ্গিদের আগ্নেয়াস্ত্র ত্যাগ করার আহ্বান কৈলাশ কোচের গলায়।

কৈলাশ কোচের প্রকৃত নাম কেশব বর্মন। তিনি মাধ্যমিক পাশ ও একাধিক ভাষা জানেন।  নার্সিং ডিপ্লোমা থাকা তাঁর স্ত্রী স্বপ্না বর্মনও এদিন আত্মসমর্পন করেন।।

About Post Author