সময় কলকাতা ডেস্ক : যুদ্ধ থেমেই গেল তরুণ সাংবাদিকের। যে দুরারোগ্য ক্যান্সার বাসা বেঁধেছিল, সেই রোগ প্রাণ কেড়ে নিল তাঁর। মাত্র ৩৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন স্বর্ণেন্দু দাস ।
যে সিঙ্গুর খবরের শিরোনামে এসেছে “ভূমি আন্দোলনে “, সেই সিঙ্গুরেই জন্ম স্বর্ণেন্দুর। প্রায় ১৫ বছর ধরে সাংবাদিকতা করেছেন। হুগলি থেকে কলকাতায় এসে সাংবাদিকতার কাজ করেছেন নিম্নবিত্ত পরিবারের তরুণ স্বর্ণেন্দু ।বিভিন্ন ধরণের খবরের সাথে যুক্ত থেকেছেন।বছর আটেক আগে ক্যান্সার ধরা পড়লেও কাজ ছাড়েন নি তিনি।বিগত এক বছরের বেশি সময় কাজ করছিলেন একটি বৈদ্যুতিন মাধ্যমে। সম্প্রতি শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।মুম্বাই নিয়ে যাওয়া হলেও খুব সুফল মেলে নি। মঙ্গলবার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে চিরনিদ্রায় শায়িত হন স্বর্ণেন্দু।।


More Stories
ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার