Home » জিভে জল আনা গন্ধরাজ ইলিশ

জিভে জল আনা গন্ধরাজ ইলিশ

সময় কলকাতা ডেস্ক: বর্ষার মরশুমে ইলিশ মাছের তেল, বেগুন দিয়ে ইলিশের মাছের ঝোল, ইলিশ মাছের পাতুরি, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ আরও কত কী খেয়েছেন! এবার গন্ধরাজ ইলিশের রেসিপি রইল আপনাদের জন্য

উপকরণ

ইলিশ মাছ,
গন্ধরাজ লেবুর রস,
গন্ধরাজ লেবুর টুকরো,
কালো সর্ষে,
সাদা সর্ষে,
পোস্ত,
কালো জিরে,
পরিমাণ মতো লবণ,
হলুদ
কাঁচা লঙ্কা,
সর্ষের তেল

পদ্ধতি:

ইলিশ মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে গন্ধরাজ লেবুর রস, নুন ও হলুদ মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। একটা বাটিতে সামান্য জলে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর সমস্ত উপাদানগুলো একসাথে বেটে নিন।

এবার ওভেনে কড়াই বসান। সর্ষের তেল গরম করে কালো জিরে ফোরন দিন।এতে সর্ষে, পোস্তর মসৃণ পেস্টটা দিয়ে নিন। স্বাদ অনুযায়ী নুন দিন। এবার লেবুর রস মাখানো ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিন। এই অবস্থায় ১০ মিনিট রাখুন। তারপর গন্ধরাজ লেবুর টুকরো, গোটা কাঁচা লঙ্কা এবং সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নিন। এর নামিয়ে নিন গন্ধরাজ ইলিশ। গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের গন্ধরাজ ইলিশ।

About Post Author