Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৩০৩ – আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।
১৮৮৩ – ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯২৭ – ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
১৯৪৩ – আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ – সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘ পথের পাঁচালী’ মুক্তি লাভ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৯ – রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৫ – বিখ্যাত ফরাসী লেখক জুলিয়াস রোমেইন্স-এর জন্মদিন আজ।
১৯১০ -নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী মাদার টেরেসা এদিন জন্মান।
১৯২০- ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭২৩ – অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুক আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৪ – বাঙালি কবি, গীতিকার এবং গায়ক অতুলপ্রসাদ সেন-এর প্রয়াণ দিবস আজ।
১৯৬১ – প্রখ্যাত অধ্যাপক ও লেখক চারুচন্দ্র ভট্টাচার্য এদিন প্রয়াত হন।
১৯৮২ – সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক আজকের দিনে প্রয়াত হন।
২০০৩ – ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক বিমল কর-এর প্রয়াণ দিবস আজ।
২০০৬ – সুবোধ রায় ,স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক আজকের দিনে প্রয়াত হন।
২০২১ – গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী এদিন প্রয়াত হন।

About Post Author