Home » নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য

সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘মিডলম্যান’-প্রদীপ সিংহকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য।

উল্লেখ্য, নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রদীপ সিংহকে।  আর তাকে গ্রেফতার করার পরেই তার সল্টলেকের অফিসে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে তল্লাশী চালায় তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই অফিসে আসতেন প্রদীপ সিংহ। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিতেন প্রদীপ। এমনকী অনেককে চাকরি পাইয়েও দিয়েছেন প্রদীপ।  আরও কারা এই বিষয়ে জড়িত রয়েছে, কার কথায় তালিকা তৈরি করা হত ? কার নির্দেশে এই সব কাজ হত  ? তা তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে প্রদীপ মিডলম্যান হিসাবে কাজ করতেন। আসলে ধৃত প্রদীপ সিংহ একজন দালাল। অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে এসএসসি-র নিয়োগ কর্তাদের সঙ্গে যোগযোগ করতেন প্রদীপ। অনেকগুলি ইমেল আইডি পাওয়া গিয়েছে, যেখানে রয়েছে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা। ৫ টি ফোন নম্বর পাওয়া গিয়েছে, যাদের সঙ্গে কথা বলতেন প্রদীপ। ধৃত শান্তিপ্রদসাদের ফোনেও সেভ রয়েছে প্রদীপের ফোন নম্বর। এছাড়াও জানা গিয়েছে, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে একটি কম্পিউটার সেট আপ চালাতেন প্রদীপ। সেখান থেকেও প্রচুর তথ্য পাওয়া গিয়েছে।  আপাতত ১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন ধৃত প্রদীপ সিংহ, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।

About Post Author