সময় কলকাতা ডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। শুক্রবার রাতে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফিফা কাউন্সিল এআইএফএফের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যার ফলে, আগামী ১১ থেকে ৩০ অক্টোবর মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৭ সেপ্টেম্বর যুবভারতীতে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালও খেলতে পারবে এটিকে মোহনবাগান।

প্রসঙ্গত, দেশের স্বাধীনতা দিবসের পরের দিনই এআইএফকে নির্বাসিত করে ফিফা। তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেয় ফিফা। ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়, ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধ না হলে নির্বাসন উঠবে না। এরপর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তিন অ্যাডমিনিস্ট্রেটরের কমিটি ভেঙে ফেলার আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্ট সেই আবেদন মেনে নেয়। অবশেষে নির্বাসিত হওয়ার ১০ দিন পর ২৬ আগস্ট রাতে নির্বাসন মুক্ত হল ভারতীয় ফুটবল। নির্বাসন উঠে যাওয়ায় খুশির হাওয়া ফুটবল মহলে।


More Stories
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের