সময় কলকাতা ডেস্কঃ কথায় বলে নামে কী বা আসে যায়! কিন্তু নামে যে সত্যিই আসে যায় তা এবার হাড়ে হাড়ে টের পেলেন বাংলার ‘সুবর্ণলতা’ ওরফে অনন্যা চট্টোপাধ্যায়৷ দু’দিন আগেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তাঁর চলে যাওয়াতেই কার্যত হয়রানির শিকার হতে হল আরেক অনন্যাকে। দুজনেরই নাম ও পদবী এক হওয়াতেই আসল সমস্যার সূত্রপাত। অনেকেই এই খবর পাবার পর মনে করেন সুবর্ণ বুঝি প্রয়াত হয়েছেন। এমনকি তাঁর ‘অকালমৃত্যু’তে শুরু হয়ে যায় ‘শোকজ্ঞাপন’ পালাও।
বেশ কিছু পোর্টালেও তাঁর ছবি দিয়ে বেরিয়ে যায় ‘খবর’। আর তাতেই বেজায় অস্বস্তিতে পড়তে হয় অভিনেত্রীকে। উদ্বিগ্ন ভক্ত ও কাছের মানুষদের ফোন-মেসেজে জেরবার হতে হয় তাঁকে। এরপরেই ফেসবুক থেকে একটি পোস্ট করেন অনন্যা। সেখানে তিনি লেখেন, ‘অনন্যা দি খুবই ভাল মানুষ ছিলেন। একসঙ্গে অনেক কাজ করেছি,তাঁর অসময়ে চলে যাওয়া খুব দুঃখের। কিন্তু সামাজিক মাধ্যম আবার তাঁকে আমার সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলেছে। এটা অন্যায়,এটা ঠিক নয়। তাঁদের ভুল আমি শুধরে দিলাম। যারা আমার জন্য উদ্বেগ করছেন তাঁদের সকলকে জানাই যে যিনি আমাদের ছেড়ে গিয়েছেন তিনি সিনিয়র অনন্যা চট্টোপাধ্যায়। তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম।’

অনন্যার এই পোস্টে স্বাভাবিকভাবেই আশ্বস্ত হয়েছেন ভক্তরা। তবে ঘটনার সত্যতা যাচাই না করেই সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় বিরক্তই হয়েছেন অভিনেত্রী অনন্যা।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?