সময় কলকাতা ডেস্কঃ গত একমাস ধরেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা রণবীর সিংয়ের। ২৯ অগাস্ট সোমবার সপ্তাহের প্রথম দিনেই পুলিশের কাছে নগ্ন ফটোশ্যুট নিয়ে বয়ান দিলেন রণবীর সং। সকাল সাত টার সময়ে চেম্বুর পুলিশ অভিনেতার বয়ান রেকর্ড করে। প্রায় দুঘণ্টা ধরে রণবীরের বয়ান রেকর্ড করা হয়। প্রায় সাড়ে নটা নাগাদ পুলিশ স্টেশন থেকে বেড়িয়েছেন অভিনেতা। প্রয়োজন পড়লে রণবীরকে ফের ডেকে পাঠান হবে বলেও সুত্রের খবর।
তাঁর নগ্ন ফটোশ্যুটের জেরে উত্তাল দেশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর নগ্ন ফটোশ্যুটকে ঘিরে একাধিক প্রতিক্রিয়াও মিলেছে। সেই সঙ্গে অভিনেতার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে। এর আগে ২২ আগস্ট চেম্বুর পুলিশ স্টেশনে হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতাকে। সেই হাজিরা এড়িয়ে গিয়ে মুম্বই পুলিশের কাছে আরও দু’ সপ্তাহ সময় চেয়েছিলেন রণবীর। বেশ কয়েকদিন আগেই চেম্বুর থানার পুলিশ রণবীরের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিল। এমনকী তদন্তে সহযোগিতা করার কথাও বলা হয়েছিল ওই নোটিশে। কিন্তু, সেই সময় বলি সুপারস্টার মুম্বইয়ে ছিলেন না। অভিনেতা নিজেই পুলিশকে সেকথা জানিয়েছিলেন। সেইজন্য তাঁকে ২২ আগস্ট তলব করা হয়েছিল।

উল্লেখ্য,চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই ২২ আগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল মুম্বই পুলিশ। সেই মামলাতেই এর আগে রণবীরের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ফটোশুট সামনেই আসতেই বিতর্কের ঝড় বয়ে যায়। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছিলেন রণবীর। সে সব ছবিই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ছবিতে দেখা গিয়েছিল কখনও তিনি শুয়ে আছেন,আবার কখনও তিনি বসে রয়েছেন। তবে ছবিতে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছিলেন অভিনেতা। মার্কিন পপ কালচারের আইকনের কায়দায় পোজ দিতে দেখা গিয়েছিল রণবীরকে।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক