Home » মিস ডিভা ইউনিভার্স খেতাব জিতলেন দিভিতা রাই

মিস ডিভা ইউনিভার্স খেতাব জিতলেন দিভিতা রাই

সময় কলকাতা ডেস্কঃ রবিবারের সন্ধ্যায় মিস ডিভা ইউনিভার্স ২০২২ নির্বাচিত হলেন কর্ণাটকের বিউটি কুইন দিভিতা রাই। ২৩ বছরের এই সুন্দরী জিতে নিলেন মিস ডিভা ইউনিভার্সের খেতাব। কর্নাটকের দিভিতার মাথায় মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন ২০২১-এর মিস ডিভা ইউনিভার্স হরনাজ কৌর সান্ধু। দশম মিস ডিভা ইউনিভার্স পেজেন্টের মঞ্চে দিতিভার সাফল্যের সেই সুন্দর মুহূর্ত মিস ইউনিভার্সের অফিসিয়াল পেজে শেয়ার করা হয়। সেই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে দিতিভার মাথায় মুকুট পরানোর আগে সেটিকে আগে প্রনাম করেন হরনাজ কৌর সান্ধু। এরপর দুই সুন্দরী একসঙ্গে র্যািম্পে হাঁটেন। দুজনের মাথারই মুকুট আর স্যাশেতে লেখা তাদের জিতে নেওয়ার খেতাব। তেলেঙ্গানার প্রশ্না আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২।

কর্ণাটকে জন্ম হলেও দিভিতা বাবার চাকরি সুত্রে ভারতের অনেক শহরেই থেকেছেন। মিস ডিভা ইউনিভার্স ২০২২-র বিজয়ী ২৩ বছরের দিভিতা পেশায় একজন আর্কিটেক্ত। এছাড়াও ব্যাটমিনটন, বাস্কেটবল. পেন্টিং, গান শোনা আর গল্পের বই পড়তে ভালোবাসেন। ২০২১ সালের মিস ডিভা ইউনিভার্স -এর খেতাব জিতেছিলেন হরনাজ কৌর সান্ধু। এই মুহূর্তে মুম্বইতে রয়েছে মিস ইউনিভার্স ২০২২ দিভিতা রাই।
মিস ডিভা ইউনিভার্স ২০২২-এর তারকা খচিত মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য বিউটি পেজেন্টের বিজয়ীরা। ২০০০ সালের মিস ডিভা ইউনিভার্স জয়ী লারা দত্তা থেকে শুরু করে মিস ইন্ডিয়া ১৯৬৪ মেহের ক্যাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সঙ্গীতা বিজলানী ও মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তের মতো গ্ল্যামারাস তারকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের জৌলুস যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল।

About Post Author