সময় কলকাতা ডেস্কঃ ফের একসঙ্গে কাজ করতে চলেছেন বিশাল ভরদ্বাজ ও তাব্বু। বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘খুফিয়া’য় দেখা যাবে তাব্বুকে। সোমবার নেটফ্লিক্সের তরফে বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘খুফিয়া’ -র প্রথম লুক টিজার প্রকাশ্যে আনা হয়েছে। স্পাই ড্রামা ঘরানার এই ছবি গা ছমছমে চরিত্রগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে তাব্বুর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে আলি ফজল, আশিস বিদ্যার্থী, ভামিকা গাব্বিকে।
টিজার মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মানুষ, চরিত্র, দ্বন্দ্ব এবং সম্পর্ক অন্বেষণ করে এমন চলচ্চিত্রে কাজ করা আমি সত্যিই উপভোগ করি। ‘খুফিয়া’ সত্যিই আমার জন্য বিশেষ একটা প্রোজেক্ট। একটি রহস্যে মোড়া স্লো-বার্নিং থ্রিলার তৈরি করার জন্য পুরো টিম খুব পরিশ্রম করেছে এবং নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকের সামনে তা আনতে আমরা আরও উত্তেজিত।’

ছবির প্রসঙ্গে তাব্বু বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে, আমি সবসময়েই ভিন্ন ধরনের গল্প ও আখ্যানের অঙ্গ হতে চেয়েছি। নেটফ্লিক্সের ‘খুফিয়া’তেও আমি যে চরিত্রে অভিনয় করি তার মাধ্যমে একটি খুব আলাদা ধরনের গল্প অন্বেষণ করতে পেরেছি।’


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে