Home » ভারত ও পৃথিবীর বিভিন্ন ভাষা নিয়ে কিছু তথ্য

ভারত ও পৃথিবীর বিভিন্ন ভাষা নিয়ে কিছু তথ্য

সময় কলকাতা ডেস্ক : ” বিবিধের মাঝে দেখো মিলন মহান “- ভারতের ভাষা নিয়ে বলতে গেলে প্রথমে এই লাইন আপনার মনে পড়বেই । ভারতের ভাষা বৈচিত্র্য সারাপৃথিবীতে অন্যতম।

ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে  অন্তর্ভুক্ত রয়েছে ২২ টি ভাষা। সাংবিধানিক সরকারি স্বীকৃতি পেয়েছে  অসমীয়া, বোড়ো, বাংলা, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কানি, মালায়লাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, সাঁওতালি এবং মৈথিলি ভাষা। ভারতে রয়েছে ৪৪৭ টি ভাষা।পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া আর নাইজেরিয়ার পরে ভারত চতুর্থ বৃহৎ সংখ্যক ভাষাভাষীর দেশ।

ভারতে কথিত ভাষার মধ্যে ৭৮.০৫ মানুষের ভাষা ইন্দো- ইউরোপীয় এবং ১৯.৬৪% দ্রাবিড় ভাষা।অবশিষ্ট ২.৩১% জনসংখ্যার কথিত ভাষার মধ্যে অস্ট্রোশিয়াটিক (মুন্ডা) (১.২%), অথবা চীন -তিবেটান (০.৮%) ভাষা সহ ছোটখাটো ভাষা পরিবার ও বিচ্ছিন্ন ভাষা। ভারতে সর্বাধিক হিন্দিভাষী মানুষের বাস। ইংরেজি ভাষায় যদিও সর্বাধিক দ্বিতীয় বৃহত্তম সংখ্যক মানুষ কথা বলেন তবুও হিন্দির পরে সবচেয়ে বেশি মানুষের মুখ্য ভাষা বাংলা। এরপরে যথাক্রমে মারাঠি ও তেলেগুর স্থান।এ প্রসঙ্গে উল্লেকযোগ্য,পৃথিবীতে সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় মানুষ কথা বলেন। তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের ভাষা হিন্দি। সপ্তম স্থানে রয়েছে বাংলা।

ভারতের কোনও জাতীয় ভাষা বা রাষ্ট্রভাষা নেই। সংবিধানে জাতীয় ভাষার কোনও উল্লেখই নেই। দফতরের ভাষা হিসেবে ব্যবহার করা হয় দেবনাগরী অক্ষরের হিন্দি ও ইংরেজি ভাষাকে ।।

About Post Author