আজকের দিনের গুরুত্ব
সময় কলকাতা ডেস্কঃ
আজ ৩ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৪৬ তম দিন।
আজকের দিনের গুরুত্ব :
১৮৫৯ – মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
১৮৬৬ – জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯১৮ – ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।
১৯৮১ – মহিলাদের বিরুদ্ধে বৈষম্যের সমস্ত ফর্ম দূরীকরণ সম্পর্কিত কনভেনশন, মহিলাদের অধিকারের আন্তর্জাতিক বিল, জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:
১৮৬৪ – ব্রজেন্দ্রনাথ শীল,ভারতীয় বাঙালি দার্শনিক, শিক্ষাবিদ ও আচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৮ – রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ-এর জন্মদিন আজ।
১৯২৬ – ভারতীয় সংস্কৃতির সর্বকালের অন্যতম জনপ্রিয় বাঙালি অভিনেতা মহানায়ক উত্তম কুমার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৭ – তপেন চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা এদিন জন্মান।
১৯৭১- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক, ম্যান বুকার পুরস্কার বিজয়ী কিরণ দেসাই-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৩৩ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মৃগেন্দ্রনাথ দত্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৩ – আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৮ – অনুপ কুমার, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা এদিন প্রয়াত হন।
২০০৭ – ভারতীয় বাঙালি পদার্থ বিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্র-র প্রয়াণ দিবস আজ।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ