Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ৪ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৪৭ তম দিন।

আজকের দিনের  বিশেষ গুরুত্ব :

১২৬০ – ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫- নিউইয়কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।
১৯১১ – বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩০- লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।
১৯৮৭ – রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:

১৮২৫ -ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮০ – ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক-এর জন্মদিন আজ।
১৮৯০ – এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক এদিন জন্মান।
১৮৯৪ – জ্ঞানচন্দ্র ঘোষ,ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪- প্রেমেন্দ্র মিত্র,কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৯৫২ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ঋষি কাপুর-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :

১৯৫৭ – অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৪ – লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী –র প্রয়াণ দিবস আজ।
২০০৩ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী জগন্ময় মিত্র এদিন প্রয়াত হন।
২০০৪ – বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার আজকের দিনে প্রয়াত হন।
২০১১ – বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়–র প্রয়াণ দিবস আজ।
২০১২ – সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক আজকের দিনে প্রয়াত হন।

About Post Author