সময় কলকাতা ডেস্কঃ সদ্য মা হয়েছেন সোনম কাপুর। ছেলেকে নিয়েই ভীষণ ব্যস্ত বলিউড অভিনেত্রী। মা হওয়ার পর কেমন রয়েছেন তিনি, কেমন রয়েছে তার বর্তমান চেহারা তা নিয়ে সোশ্যাল মিডিয়ার সরব হলেন অভিনেত্রী।
সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন সোনম। সন্তান হওয়ার পর কেমন হয়েছে তার শারিরীক গঠন, তা শেয়ার করেছেন সোনম। ইনস্টাগ্রামে সোনম জানিয়েছেন, বাচ্চা হয়ে গেলেও, কমেনি তাঁর বেবি বাম্প, রয়ে গিয়েছে ফোলা পেট। তবে তা নিয়ে একটুও বিচলিত নন তিনি। বরং ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তবে বাচ্চা হওয়ার পর অনেকেরই এরকমটা হয়। বহুদিন থেকে যায় ফোলা পেট।

চলতি বছরের মার্চ মাসেই প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন অভিনেত্রী। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ‘বেবি বাম্প’ –এর ছবি পোস্ট করে অভিনেত্রী। লন্ডনে প্রথম দফার সাধের অনুষ্ঠান হয় সোনম কাপুরের। বেশ বড় করেই আয়োজন করেছিলেন এই সাধের অনুষ্ঠানের। সেই দিনের সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন সোনম। জুলাই মাসে সোনমের বাবা অনিল কাপুর ও মা সুনীতা কাপুর মিলে সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পরিবার, বন্ধুদের উপস্থিত থাকার কথা ছিল সেই অনুষ্ঠানে। তবে অতিমারির কারণে শেষমেশ সোনমের সাধের অনুষ্ঠান বাতিল হয়ে যায়।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র