সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : মরশুমের প্রথম ডার্বিতে মোহনবাগানের কাছে দু গোলে হারলে কী হবে, ডুরান্ড কাপে গ্ৰুপ স্টেজ থেকে ছিটকে গেলেই বা কী হবে শনিবার ইমামি ইস্টবেঙ্গল বুঝিয়ে দিল তারা আই এস এলে বিগত দুবছরের মত পেছনের সারিতে বসতে রাজি নয়। তারা মুম্বাই সিটি এফ সি কে ৪-৩ গোলে হারাল জোড়া গোল করলেন সুমিত পাসি আর ক্লেটন সিলভা। প্রথম তিনম্যাচে গোলের খরার পরে সুমিত -ক্লেটন বোঝালেন ইস্টবেঙ্গলে গোল করার লোকের এবার অভাব নেই। দেখে নেওয়া যাক এবারের মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে কে কে গোল করতে পারেন:

ক্লেটন সিলভা : ৩৫ বসন্ত পার করে এসেও ক্লেটন সিলভা এখনও ক্ষিপ্র। বেঙ্গালুরু এফ সির হয়ে বিগত দুটি মরশুমে ১৪ টি গোল পেয়েছেন আই এস এলে। এবার ইস্টবেঙ্গলের হয়ে ২ টি ম্যাচে ২ গোল।বিগত ১৪ বছরে বিশ্বের বিভিন্ন ক্লাবে ২২৯ টি ম্যাচে ১৪৪ টি গোল আছে। চিনের লিগ ওয়ানে ( দ্বিতীয় সর্বোচ্চ শ্রেণী )২৬ ম্যাচে ১৭ গোল করেছেন। থাই লিগের সর্বোচ্চ স্তরে ভুরি ভুরি গোল করেছেন। এবছর গোলের জন্য ব্রাজিলিয়ানের দিকে তাকিয়ে থাকবে ইস্টবেঙ্গল।
সুমিত পাশি : এবার মরশুমের শুরুতে মোহনবাগানের সঙ্গে আত্মঘাতী গোল করে আপাত খলনায়ক হলেও পরের ম্যাচে জোড়া গোল করেছেন। অনূর্দ্ধ ২৩ বা অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলে খেলেছেন গোল পেয়েছেন, ভারতের জাতীয় দলের হয়ে ৮ টি ম্যাচে ৩ টি আন্তর্জাতিক গোল করেছেন হরিয়ানার ২৭ বছর বয়সী স্ট্রাইকার।
ভিপি সুহের : এবছর ভারতের হয়ে জার্সি গায়ে চাপিয়েছেন সুহের।নর্থ ইস্টের হয়ে আই এস এলে ৭ টি গোল করেছেন। ইস্টবেঙ্গলের জার্সি গায়েও একাধিক গোল আছে কেরালার ৩০ বছরের এই ফরোয়ার্ডের। সমস্যা বেশিমাত্রায় চোটপ্রবণ।
অনিকেত যাদব : উইং দিয়ে আক্রমণ করলেও গোল করতে পারেন ২২ বছরের এই ভবিষ্যতের সম্পদের । গত বছর হায়দ্রাবাদের হয়ে দুটি গোল করেছেন। যুব ও জাতীয় দলের হয়ে খেলেছেন।
ইলিয়ান্দ্রো : বত্রিশ বছরের ব্রাজিলিয়ান ইলিয়ান্দ্রো দীর্ঘদেহী এবং এশিয়ার বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। ব্রাজিলের সেকেন্ড টায়ারে বেশ কিছু গোল আছে তাঁর। প্রচুর গোল করলেও ধারাবাহিক নন। দীর্ঘ সাত মাস খেলায় ছিলেন না। তবুও তিনি দলের হয়ে মানিয়ে নিতে পারলে ইস্টবেঙ্গল সুফল পেতেই পারে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার