Home » থাইল্যান্ডে একান্তে যশ-নুসরত

থাইল্যান্ডে একান্তে যশ-নুসরত

সময় কলকাতা ডেস্কঃ যশ ও নুসরত এখন থাইল্যান্ডে ছুটি কাটাতে ব্যস্ত। শুটিং-এর ফাঁকে জীবনের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করেছেন টুকরো টুকরো বেশ কিছু ছবি। ছবিগুলিতে বেশ খুশির মেজাজে ধরা দিয়েছেন দুজনেই। নিশ্চিন্তে কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতে ব্যস্ত এই বহু চর্চিত জুটি। ছবিতে দেখা যাচ্ছে যশ ও নুসরতের সাথে রয়েছে আরও একজন। তিনি কে জানেন ? তিনি পাহাড় প্রমাণ সাইজের একটা বাঘ। যশ ও নুসরত দুজনেই পরেছিলেন উজ্জ্বল হলুদ রঙের পোশাক। গাঢ় নীল ডেনিমের সঙ্গে হলুদ অফ শোলডার ক্রপ টপ পরেছিলেন নুসরত। অন্যদিকে উজ্জ্বল হলুদ শার্ট পরেছিলেন যশ, সঙ্গে নীল ডেনিম। বাঘের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা, শুধু তাই নয়, জঙ্গল সাফারিতে গিয়ে হাতির পিঠেও সওয়ার করেন যশ-নুসরত।

সদ্য সোশ্যাল মিডিয়ায় নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছিলেন নুসরত। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, যশের বলিউড ডেবিউর গুঞ্জন। ইতিমধ্যেই ছবির শুটিং কিছুটা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বাকি শুটিং হবে মুম্বাইতে।

About Post Author