Home » জনসমক্ষে এবার ‘গুড বাই’ ছবির ট্রেলার

জনসমক্ষে এবার ‘গুড বাই’ ছবির ট্রেলার

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রশ্মিকা মান্দান্না ও অমিতাভ বচ্চন অভিনীত ‘গুড বাই’ ছবির ট্রেলার। মঙ্গলবার ছবি নির্মাতারা প্রকাশ্যে আনলেন ফ্যামিলি ড্রামার ট্রেলার।

বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা, রশ্মিকা মান্দান্নাকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর।

এই ছবি সেই সমস্ত ভারতীয় পরিবারের গল্প বলবে যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, পরিবারের কাছের কেউ ছেড়ে গেলেও বাকিরা জোট বেঁধে থাকার প্রতিশ্রুতি নেয়।

এই ছবি ছাড়াও রশ্মিকাকে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতেও দেখা যাবে। এছাড়া সন্দীপ রেড্ডির পরিচালনায় রণবীর কপূরের সঙ্গে ‘অ্যানিমল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

অন্যদিকে ‘গুড বাই’ ছবি ছাড়া অমিতাভ বচ্চনকে দেখা যাবে সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’ ছবিতে। সেখানে বিগ-বির সঙ্গে রয়েছেন অনুপম খের, পরিণীতি চোপড়া, বোমান ইরানিও।

About Post Author