সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে। এদিন সকালে সল্টলেকের সিবিআই দফতর থেকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়। তার আগে বিধাননগরে স্বাস্থ্যপরীক্ষা করা হয় রাজু সাহানির। এর আগে রাজু সাহানিকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। বৃহস্পতিবার তার সেই মেয়াদ শেষ হচ্ছে। আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতে তোলার সময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি।
উল্লেখ্য, শুক্রবার সানমার্গ চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। রাজু সাহানির নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ । এছাড়াও তার নামে পাওয়া যায় কয়েকটি রিসর্ট। এমনকী থাইল্যান্ডেও তার ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। কিন্তু কোথা থেকে ৮০ লক্ষ টাকা পেলেন রাজু, তা জানতে চেষ্টা করছে সিবিআই। রাজুর যাবতীয় সম্পত্তির হদিশও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। রাজুর সঙ্গে বেআইনি অর্থ লগ্নি সংস্থার যোগাযোগ কীভাবে, তা নিয়েও জেরা করা হচ্ছে।

তবে রাজুর দাবি, তাঁর সমস্ত সম্পত্তি পৈতৃক সূত্রে পাওয়া। বেআইনি কোনও রোজগার নেই তাঁর। আজ আসানসোল সিবিআই আদালতে রাজু সাহানির শুনানিতে কী সিদ্ধান্ত নেয় আদালত সে দিকেই নজর সকলের।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!