সময় কলকাতা ডেস্ক: খুব লোভনীয় এবং দূর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি ফিস কারি বানানোর সহজ পদ্ধতি দেখে নিন
উপকরণ
বড় মাছের টুকরো
সাদা তিল
ধনে
জিরে
নারকেল
শুকনো লঙ্কা
পেঁয়াজ
কারিপাতা
ধনেপাতা কুচোনো
হিং
সাদা তেল
তেঁতুল
নুন
পদ্ধতি
মাছগুলো টুকরো করে রাখুন । গরম জলে তেঁতুল ভিজিয়ে গোলা বার করে নিন । পেঁয়াজ ঝলসে নিয়ে খোসা ছাড়ান । তিল‚ ধনে‚ জিরে‚ লঙ্কা‚ নারকেল শুকনো খোলায় আলাদা আলাদা করে ভেজে নিন । পেঁয়াজ ভাজার সঙ্গে একসঙ্গে খোলায় ভাজা মশলাগুলো বেটে নিন । এরপর তেল গরম হলে জিরে‚ কারিপাতা‚ হিং ফোড়ন দিয়ে বাটা মশলা দিন । ভাল করে কষে নিন । তেঁতুল গোলা‚ নুন দিন । ৫/৭ মিনিট ফোটার পরে মাছ দিন । মাছ সিদ্ধ হলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার