সময় কলকাতা ডেস্ক: একটি অভিনব সুস্বাদু বিদেশী খাবার। আজ রাতে ডিনারে স্বাদ বদলাতে বাড়ির সবাইকে খাওয়ান এই ইটালিয়ান স্প্যাগেটি।
উপকরণ
• স্প্যাগেটি ১ কাপ,
• টমেটো ১/২ কেজি,
• বেসিল লিফ গুঁড়ো,
• অরিগেনো,
• টমেটো সস,
• কাঁচা মরিচ কুচি ,
• পেঁয়াজ কুচি
• রসুন কুচি ,
• তেল
• লবণ
পদ্ধতি
আস্ত টমেটো সিদ্ধ করে নিন। টমেটোর উপরে ছোকলা ছিলে ফেলুন। কুচি করে নিন। কড়াইতে তেল গরম করে রসুন পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। সিদ্ধ টমেটো দিন ও টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। তারপর হাফ কাপ জল দিন, বেসিল লিফ ও অরিগেনো, লবণ দিয়ে ফুটিয়ে নিন। স্প্যাগেটি জল, লবণ দিয়ে সিদ্ধ করুন। জল ছেকে ফেলে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার