সময় কলকাতা ডেস্কঃ আজ ৯ সেপ্টেম্বর, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৫২ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
১৯২০ – আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
১৯২৩ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।
১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে “সিন্ধু নদ জল চুক্তি” স্বাক্ষর হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭২ – সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন ‘ভারত স্ত্রী মহামণ্ডল’এর প্রতিষ্ঠাত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৮ – প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র-র জন্মদিন আজ।
১৮৮২ – অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক এদিন জন্মান।
১৯২০ – সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৭ – ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৩ -রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৮ – বাঙালি লেখক অশোক বড়ুয়া-র প্রয়াণ দিবস আজ।
১৯৮৪ – চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান এদিন প্রয়াত হন।
১৯৮৯ – বাঙালি মহিলা কবি রাধারাণী দেবীর প্রয়াণ দিবস আজ।
২০১২ – ভার্গিজ কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক আজকের দিনে প্রয়াত হন।
২০১৪ -প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত, ফিরোজা বেগম-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি