সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। মূল অভিযুক্ত ছিলেন তিনি ।
তথ্য প্রমাণের অভাবে শুক্রবার মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস পেলেন ১৪ জন সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল। শুক্রবার সকাল নটা নাগাদ শক্তিগড়ে এসে পৌঁছায় অনুব্রত মণ্ডলের গাড়ি। গাড়ি থেকে তিনি নামেননি। গাড়ির ভেতরেই তার জন্য পৌঁছে যায় চারটে কচুরি ও সবজি। ভাড়ে লাল চা । শক্তিগড় ছাড়ার মুহূর্তে তার ছোট্ট প্রতিক্রিয়া “আমি চোর না ডাকাত, আটকে রাখবে আমাকে”? এরপর গাড়ি রওনা হয়ে যায় কলকাতার বিধাননগর এমপি এমএলএ কোর্টের দিকে।

প্রসঙ্গত, ২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোট থানার মল্লিকপুর গ্রামে বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে কেবুলাল শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই বছরই অক্টোবর মাসে চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। সেই চার্জশিটে নাম ছিল অনুব্রত মণ্ডল সহ মোট ১৫ জনের। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজের নামও ছিল মঙ্গলকোট বিস্ফোরণ মামলার চার্জশিটে। এর আগে ১ সেপ্টেম্বর মঙ্গলকোট মামলায় হাজিরা দিয়েছিলেন অনুব্রত। শুক্রবার এই মামলায় অনুব্রত এবং আরও ১৪ জনকে বেকসুর খালাস করেছে আদালত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি