Home » মারণ রোগ দমাতে পারেনি বিনা পয়সার গুরুকে

মারণ রোগ দমাতে পারেনি বিনা পয়সার গুরুকে

সময় কলকাতা ডেস্কঃ বিনা পয়সার পাঠশালা চালাচ্ছেন এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তি । মানব সেবায় নিয়োজিত হয়েই পঁচিশ বছর আগে বিনা পয়সার পাঠশালা চালু করেছিলেন দূর্গাপুরের ওই ব্যক্তি। বর্তমানে তাঁর পাশে দাঁড়িয়েছে এলাকার শিক্ষিত যুবকরাও।

বর্তমানে শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল শহর তাঁকে চেনে বিনা পয়সার গুরু বলে। তিনি দূর্গাপুরের রবীন্দ্রনাথ চন্দ্র। ২৫ বছর বয়সেই তিনি কবিগুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষাদানে ব্রতী হন। সেই শুরু। বর্তমানে তাঁর বিনা পয়সার পাঠশালায় পড়ুয়ার সংখ্যা একশোর কাছাকাছি। রবীন্দ্রনাথ চন্দ্রের শরীরে ক্যান্সারের সংক্রমণ ঘটেছে। তবে তাকে দমাতে পারেনি এই মারণ রোগ। প্রতিদিনের অভ্যাসমত নিজের মোপেড নিয়ে বেড়িয়ে পড়েন দুঃস্থ পড়ুয়াদের বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে পড়ুয়াদের নিয়ে এসে তাঁর পাঠশালায় শিক্ষাদান ও খাবার খাইয়ে তাদের বাড়ি পৌছে দেওয়া সবই করেন একা হাতে। ক্যান্সারের কারনে তিনি বর্তমানে পরিস্কার ভাবে কথা বলতে পারেন না। তাই রবীন্দ্রনাথের পাঠশালায় পড়ুয়াদের সাহায্যে করেন এলাকার শিক্ষিতরা। সেই সঙ্গে পাঠশালা চালাতে স্থানীয়দের থেকেও তিনি আর্থিক সাহায্য পান।

রবীন্দ্রনাথ চন্দ্র নিজেকে সারদা মায়ের দেখানো পথে মানব সেবায় নিয়োজিত একজন বলে পরিচিত করতে চান। কিন্তু দূর্গাপুরে এই কাজ তাঁকে পরিচিতি দিয়েছে বিনা পয়সার গুরু নামে।

About Post Author