সময় কলকাতা ডেস্কঃ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের হত্যাকাণ্ডের তদন্তভার এবার তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, মানুষের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত করছে, তবুও জনতার দাবি মেনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য,গত ২৩ আগস্ট সহকারী ও বন্ধুদের নিয়ে গোয়ায় যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগট। সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় ওই টিকটক তারকাকে। ঐদিন বিকেলেই পরিবারের সঙ্গে শেষবারের মত কথা হয় তাঁর। এরপরই রাতে তিনি অসুস্থ বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর সোনালির মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কারণ তাঁর শরীর জুড়ে ছিল একাধিক ক্ষতচিহ্ন। খাবারে বিষ মিশিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সোনালির দুই সহকর্মীর বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত্যুর ঠিক আগে দুই সহকারীর সঙ্গেই গোয়ার এক রেস্তোরাঁয় ছিলেন সোনালি। ভিডিওতে দেখা গিয়েছে, সহকারী সুধীরকে জড়িয়ে টলতে টলতে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন সোনালি ফোগট। তদন্তে নেমে সোনালি ফোগটের দুই সহকারী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন কার্লিস রেস্তরাঁর মালিক এডউইন নানস এবং এক মাদক মাফিয়া।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে