সময় কলকাতা ডেস্ক: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। সম্পন্ন হয়েছে সেই প্রস্তুতি। নিম্নচাপের বৃষ্টির মধ্যেই স্টেশনে স্টেশনে বিজেপি কর্মীদের ভিড় চোখে পড়ার মতো। যদিও এই অভিযানের জন্য প্রশাসনের অনুমতি পাইনি বিজেপি। তবুও এই অভিযান সফল করতে মরিয়া বিজেপি। তাই যাতে বিজেপির এই নবান্ন অভিযান ঘিরে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। কলেজ স্ট্রিটে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। ঘিরে দেওয়া হয়েছে সাঁতরাগাছি কোনা হাইওয়ে এক্সপ্রেস। গার্ডেলকে মজবুত করতে ইলেকট্রিক ওয়েল্ডিং এর মাধ্যমে রাস্তার সঙ্গে গর্ত করে বসিয়ে দেওয়া হচ্ছে। যাতে কোনভাবেই বিজেপি কর্মী সমর্থকরা নবান্নের দিকে না আসতে পারে। পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ ও দুটি জলকামানও মজুত করা হয়েছে।

অন্যদিকে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে হাওড়া ময়দানে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আনা হয়েছে জল কামান। প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে হাওড়ায়। জি টি রোড, ফরশোর রোড, হাওড়া শরৎ সদনের সামনে মহাত্মা গান্ধি রোড ও সাঁতরাগাছি ও হাওড়া স্টেশন, নবান্নর সামনে শিবপুর মন্দিরতলা, আন্দুল রোড ও কোনা এক্সপ্রেসওয়ে এরকম মোট ৩০টি জায়গায় থাকবে পুলিশের ব্যারিকেড। পাশাপাশি নজরদারি চালাবে ড্রোন।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা