Home » ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সে কারণেই মহামারীর প্রকোপ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। মঙ্গলবার চার হাজারের সামান্য বেশি ছিল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেস কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৫৬৭৫ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৫,৭৪৯। একদিনে পজিটিভিটি রেট অনেকটা বেড়েছে।  যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ১৯,২৫,৮৮১ জন। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

পুজোর মরশুমে দেশের পাশাপাশি ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ যা নিয়ে চিন্তিত স্বাস্থ্যমহল।

About Post Author