সময় কলকাতা ডেস্কঃ মিলল না জামিন, আরও ১৪ দিন অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। এবার জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বুধবার ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছিল ‘অপা’কে। এদিন যে কোনও উপায়ে জামিনের আর্জি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী এজলাসে কেঁদেও ফেলেছিলেন তিনি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আর্জি ছিল, তাঁকে ঘরবন্দি করে রাখা হলেও অন্ততপক্ষে জামিন দেওয়া হোক। অন্যদিকে এদিকে মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেও জামিনের কথা বলেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। যদিও জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। তাঁদের দাবি, দুজনকে জেরা করে নিয়োগ দুর্নীতির এখনও বহু হদিশ মিলতে পারে। ‘অপা’র আর্জিতে কোনোরকম কর্ণপাত না করেই তাঁদের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ২৮ সেপ্টেম্বর ফের ভারচুয়ালি আদালতে পেশ করা হবে তাঁদের।

এদিন আদালতে ইডির তরফে জানানো হয়, দুজনের মোট ১০০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের অ্যাকাউন্টেও ৫ কোটি টাকার খোঁজ মিলেছে। অর্পিতার নিজস্ব অ্যাকাউন্টে ২ কোটি টাকার বেশি এবং ইচ্ছে এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টে ৩ কোটি টাকার হদিশ মিলেছে বলে দাবি করেছে ইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে ইডি আধিকারিকদের জেলে গিয়ে তাঁদের ফের জেরার অনুমতিও দেয় আদালত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?