Home » অনুব্রতকে ৬৬ লাখ টাকা দিয়ে খাবি খাচ্ছেন ব্যবসায়ী

অনুব্রতকে ৬৬ লাখ টাকা দিয়ে খাবি খাচ্ছেন ব্যবসায়ী

সময় কলকাতা ডেস্ক : একদিকে সিবিআইয়ের রক্তচক্ষু, অন্যদিকে টাকা হারানোর যন্ত্রণা – ব্যবসায়ী পড়েছেন প্রবল সমস্যায়।”অনুব্রতর স্ত্রীর অসুস্থতার সময় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলাম, এখনও ফেরত পাইনি,”- কার্যত খাবি খাচ্ছেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী । অনুব্রত মন্ডলকে অনুব্রতের স্ত্রীর চিকিৎসার সময় মোটা অঙ্কের টাকা দিয়ে তা ফেরত না পেয়ে রীতিমত বিপাকে তিনি। সিবিআই জেরার পর ক্যাম্প থেকে বেরিয়ে এসে নিজের বেড়াজাল ও বিপাকের কথা তুলে ধরতে গিয়ে  বিস্ফোরক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য।

বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এদিন রাজীব ভট্টাচার্যের প্রায় ২ ঘন্টা জেরাকরে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের আহমেদপুরের ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে এদিন জেরা করা হয়৷ আগেও তাকে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছে।এর আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজিতদের বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর এবারসুজিত দের বাড়িতে এসে নোটিশ দিয়ে গেল। কয়েক দিন আগে এই সুজিত দেকেই জিজ্ঞাসাবাদ করে সিবিআই।প্রসঙ্গত গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভুমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল এখন আসানসোল বিশেষ সংশোধনাগারে সিবিআই হেফাজতে আছেন।

রাজীব ভট্টাচার্য নিউ টাউনের এক হাসপাতালকে ৬৬ লাখ টাকা দিয়ে যে ছিলেন যার মূল যোগসূত্র ছিলেন অনুব্রত মণ্ডল তা রাজীব ভট্টাচার্য স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন এই টাকা দেওয়া হয়েছিল যখন অনুব্রত মণ্ডলের স্ত্রী ক্যান্সার রোগগ্রস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অনুব্রত মন্ডলের স্ত্রী ও এখন নেই, টাকাও ফেরত পাচ্ছেন না উল্টে সিবিআইয়ের  রোষ নজরে পড়ে প্রমাদ গুনছেন একদা অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য।।

About Post Author