সময় কলকাতা ডেস্কঃ আলিয়ার বেবি শাওয়ারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নীতু কাপুর ও সোনি রাজদান। জানা যাচ্ছে, চলতি মাসের শেষেই অনুষ্ঠিত হবে আলিয়ার সাধের অনুষ্ঠান।
স্বাভাবিকভাবেই আলিয়া ভাটের মা সোনি রাজদান এবং শাশুড়ি নীতু কাপুর বেশ খুশিতে রয়েছেন। আর তাই তাঁরা দুজনেই আলিয়ার বেবি শাওয়ারের প্রস্তুতি শুরু করেছেন, যেখানে শুধুমাত্র মেয়েরাই থাকবেন। বেবি শাওয়ার হবে মুম্বাইয়ে। তবে বিয়ের মতো বাড়িতে বেবি শাওয়ার অনুষ্ঠান হবে নাকি অন্য কোনোও জায়গায় হবে তা এখনও জানা যায় নি। অতিথির তালিকাও বেশ লম্বা। থাকবেন শুধুমাত্র আলিয়ার ছোটবেলার বন্ধুবান্ধব এবং পরিবার। সেই তালিকায় নাম রয়েছে আকাঙ্খা রঞ্জন সিং, শাহীন ভাট, কারিনা কাপুর, নভ্যা নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেঠি ও অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুরা। নতুন সদস্য আসার আগে কোনও রকম ত্রুটি রাখতে চান না তারা । সাধের অনুষ্ঠান কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আলিয়ার সঙ্গে প্রেম রণবীরের। নিজেদের সম্পর্ক কখনও অস্বীকার করেননি আলিয়া ও রণবীর। গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করে এই জুটি। ব্রহ্মাস্ত্রের সেট থেকেই শুরু রণবীর -আলিয়ার প্রেম। সদ্য মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ৭৫ কোটির ব্যবসা করে এই ছবি। বক্স অফিসে ১৫০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে ব্রহ্মাস্ত্র।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র