Home » জানেন কি কতগুলি দেশে মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেদা’

জানেন কি কতগুলি দেশে মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেদা’

সময় কলকাতা ডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিক্রম বেদা’। হৃত্বিক রোশন ও সেফ আলি খানের অ্যাকশন নির্ভর এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। মূলত দক্ষিণী ছবির রিমেক এই ছবি। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবিটির নামও ছিল ‘বিক্রম বেদা’। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। সেই ছবিই এবার রিমেক হতে চলেছে বলিউডে।

পর্দায় গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিক রোশনকে এবং সেফ আলি খানকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। স্বাভাবিকভাবেই বি টাউনের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। তবে ছবি মুক্তির আগেও বড় চমক দিচ্ছেন ‘বিক্রম বেদা’ নির্মাতারা। কেননা ‘বিক্রম বেদা’ মুক্তি পেতে চলেছে ১০০টি দেশে। জানা গিয়েছে, ইউরোপের ২২টি দেশে, আফ্রিকার ২৭টি দেশে দেখা যাবে এই ছবি। এছাড়াও আরও বহু দেশে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’ ছবির ট্রেলার ও টিজার। তামিল ছবি ‘বিক্রম ভেদা’ রিলিজ করেছিল ২০১৭ সালে। পুষ্কর-গায়ত্রী পরিচালিত সেই ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট করেছিল। ছবিতে বিক্রমের ভূমিকায় ছিলেন আর মাধবন। ভেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। ভারতীয় লোককথার উপর ভিত্তি করেই লেখা ‘বিক্রম ভেদা’ কাহিনীটি। ছবিটি প্রযোজনা করেছেন এস. শশীকান্ত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিটিতে হৃতিক রোশন, সেফ আলি খান ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত শরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্র।

‘বেতাল পঞ্চবিংশতী’র গল্পের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। প্রায় ১৯ বছর পর হৃত্বিক রোশন ও সেফ আলি খানকে ফের একসঙ্গে দেখা যাবে। শেষবারের মতন তাঁরা দুজনে ‘না তুম জানো না হাম’ ছবিতে অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। সম্প্রতি, বলিউডের বিগ বাজেট সিনেমার যে দীর্ঘকালীন খরা বক্সঅফিসে চলছে, তা এই ছবির মাধ্যমেই কেটে যাবে বলেই আশা ছবি নির্মাতাদের।

About Post Author