Home » পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবেন পিডিএফ ফাইল

পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবেন পিডিএফ ফাইল

সময় কলকাতা ডেস্কঃ মেল মারফত জরুরি পিডিএফ পেয়েছেন, কিন্তু তা লকড। খুলতে পাসওয়ার্ড লাগবে। চিন্তা নেই, এবার পাসওয়ার্ড ছাড়াও খুলতে পারবেন পিডিএফ ফাইল। জেনে নিন পদ্ধতি-

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে
১.অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে Built in PDF ভিউয়ারের মাধ্যমে পিডিএফটি খুলতে হবে।
২.ফাইলটি আনলক করতে পাসওয়ার্ডটি দিতে হবে।
৩. এরপর বেছে নিন আইকন, তারপর শেয়ার ও প্রিন্ট আইকন বেছে নিতে হবে।
৪. এরপর পছন্দ মত বেছে নিন কোথায় সেভ করবেন সেই জায়গাটি। সিলেক্ট করুন ‘প্রিন্ট টু পিডিএফ’। ব্যস আপনার ফোনে সেভ হয়ে যাবে ফাইলটি। এরপর খুলতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই।

গুগল ক্রোমের ক্ষেত্রে
১. গুগল ক্রোম ব্যবহার করে খুলুন পিডিএফটি খুলুন।
২.পাসওয়ার্ড ব্যবহার করে পিডিএফটি খুলুন।
৩. কী বোর্ডে ctrl+P টিপুন অথবা ফাইল থেকে প্রিন্ট ও তারপর সেভ অ্যাস পিডিএফ অপশনটি বেছে নিন।
৪. নিজের ইচ্ছে মতো জায়গায় সেভ করুন ফাইলটি। এবার পাসওয়ার্ড ছাড়াই খোলা যাবে পিডিএফ।

ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে
১. প্রথমে Acrobat Pro-তে পিডিএফ-টি খুলুন।
২. এরপর অপশন পাবেন ‘Choose Tools’
৩. বেছে নিতে হবে Encrypt ও তারপর Remove security.

তবে প্রতিটি পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনার যদি পাসওয়ার্ড জানা থাকে, তবেই পিডিএফ পার্সওয়ার্ড ছাড়া খুলতে পারবেন। যদি আপনার ডকুমেন্টটি ‘ডকুমেন্ট ওপেন’ পাসওয়ার্ড থাকে, সেক্ষেত্রে বেছে নিতে হবে OK অপশনটি। যদিও পারমিশন পাসওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে একবার সেই পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে OK অপশনটিতে, তাহলেই ওই পিডিএফে থাকা পাসওয়ার্ড মুছে যাবে বরাবরের জন্য।

About Post Author