সময় কলকাতা ডেস্কঃ নভেম্বরে নবান্নে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতেই তার এই সফর বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাংলা ওড়িশা বিহার ঝাড়খন্ড এবং সিকিম এই পাঁচ রাজ্য পূর্বাঞ্চল নিরাপত্তা পারিষদের সদস্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের ঘরে হবে বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব।
মূলত পূর্ব ভারতের এই পাঁচ রাজ্যের নিরাপত্তা, আন্তঃরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রীর। তবে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন বৈঠক করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, এর আগেও নবান্নের সভাঘরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে হাইপ্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একাধিক অভিযোগ জানাতে পারে রাজ্য সরকার। রাজনৈতিক প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!