Home » ব্রহ্মাস্ত্র’ নিয়ে কি বললেন আলিয়া?

ব্রহ্মাস্ত্র’ নিয়ে কি বললেন আলিয়া?

সময় কলকাতা ডেস্কঃ বলিউডের হাল ফিরিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। পরপর কয়েকটি বিগ বাজেট ছবি ফ্লপ হওয়ার পর ৪০০ কোটি টাকার ব্রহ্মাস্ত্র নিয়েও চিন্তা ছিল। কিন্তু ব্রহ্মাস্ত্রকে আটকানো যায়নি। বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ৯ দিনের মাথায় মোট ১৭০ কোটি টাকার ব্যবসা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র। আর বিশ্বের বক্স অফিসে ৩০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে এই ছবি। কিন্তু তবুও ব্রহ্মাস্ত্র ঘিরে সম্প্রতি ট্রোল শুরু হয়েছে নেটমাধ্যমে। আলিয়ার একই রকম ঘ্যানঘ্যানে সংলাপ নিয়ে নেটমাধ্যমে চলছে জোর চর্চা। এ বিষয়ে সরব আলিয়া।

আলিয়া বলেন, “সংবাদ মাধ্যমের নেতিবাচক প্রশ্ন এড়িয়ে না যাওয়ার চেষ্টা করি। সমালোচনা, প্রতিক্রিয়া দর্শকদের অধিকার। নেতিবাচকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া বেশি পাওয়ার চেষ্টা করি। ছবি মুক্তি পাওয়ার পর মনে হচ্ছে ইতিবাচক সাড়া পাচ্ছি। সে কারণে বক্স অফিসে যে আগুন ঝরছে।”

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। চোখ ধাঁধানো স্টার কাস্ট দিয়ে সাজানো ছবিটির ভিএফএক্স, প্রচার কোনো ক্ষেত্রেই কোনো খামতি রাখেননি নির্মাতারা। মুক্তির সাত দিনেও দেশের অধিকাংশ সিনেমা হল হাউজফুল। রিয়েল লাইফ জুটিকে প্রথমবার রিল লাইফে দেখে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’।

About Post Author