Home » উদ্বেগ! ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

উদ্বেগ! ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সে কারণেই চিন্তা থেকেই যাচ্ছে মহামারীর প্রকোপ নিয়ে। কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। পজিটিভিটি রেট সামান্য কমলেও ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল। এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৬৯ শতাংশ। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শনিবার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪৭ জন । বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬, ৮৪৮ জন। স্বস্তি এটাই যে বাড়ছে সুস্থতার হার। গত একদিনে মহমারীর কবল থেকে সুস্থ হয়ে ৫৬১৮ জন ঘরে ফিরে গিয়েছেন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৫০৩ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ২৭৩ জনের।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন  ২১৬ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

 

 

 

 

 

About Post Author