সময় কলকাতা ডেস্কঃ একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। তবে দুর্যোগ এখনই কমছে না যোগীর রাজ্যে। এৃর মধ্যেই উত্তরপ্রদেশের পূর্বাংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। লখনউতে গত ২৪ ঘণ্টায় একটানা প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বিপর্যস্ত শহরের জনজীবন। শহরের বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। যান চলাচল প্রায় স্তব্ধ। শুক্রবার বন্ধ ছিল শহরের সব স্কুল-কলেজ।

ভারী বৃষ্টির কারণে উত্তরপ্রদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৩। ভারী বৃষ্টিতে উন্নাওতে মৃত্যু হয়েছে ৫ জনের, ফতেহপুরে মৃত্যু হয়েছে ৩ জনের, প্রয়াগরাজেও ২ জনের মৃত্যুর খবর মিলেছে। সীতাপুর-রায়বেরিলি-ঝাঁসি থেকে মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় ৯ জনের। ঘটনায় আহত হন আরও ২ জন । লখনউয়ের দিলকুশা এলাকায় একটি আর্মি ক্যাম্পের বাইরে পাঁচিলের সঙ্গে কুঁড়ে ঘরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন কিছু শ্রমিক। রাতভর বৃষ্টির কারণে আর্মি ক্যাম্পের ওই পাঁচিল ভেঙেই মৃত্যু হয় শ্রমিকদের। ধসে পড়া পাঁচিলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় ৯টি মৃতদেহ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর